মেরিটসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাৎনিক স্কুল অফ গভর্নমেন্টে মাস্টার অফ পাবলিক পলিসি (এমপিপি) সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
২০২১-২২ বর্ষে পিএম ফেলোশিপে অক্সফোর্ডে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন ফরহাদ।
এমপিপি কোর্স চলাকালিনই ব্যারিস্টার ফরহাদ সাত মাসব্যাপী অক্সফোর্ড ‘গ্লোবাল লিডারশিপ ইনিশিয়েটিভ’ এর জন্য নির্বাচিত হন। এই প্রকল্পের আওতায় অক্সফোর্ড প্রতি বছর ৫০-৬০ জন স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীকে স্ব স্ব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার প্রশিক্ষণ দেয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানের আগে ফরহাদ আওয়ামী লীগ সমর্থিত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এ পাঁচ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার ফরহাদ ইউনিভার্সিটি অফ হংকং থেকে কৃতিত্বসহ এলএলএম (মানবাধিকার) ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন।
তিনি যুক্তরাজ্যের লিংকনস ইনের ব্যারিস্টার ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন নিবন্ধিত অ্যাডভোকেট।
এছাড়া দেশের টিভি ও অনলাইন টক শোতে নিয়মিত মুখ ব্যারিস্টার ফরহাদ। তিনি নিয়মিত রাজনৈতিক মন্তব্য প্রতিবেদন লেখেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয় তিনি। নিজের ফেসবুক, টুইটারে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক পোস্ট করেন।

ঢাকা আর্ট সামিটে রাদওয়ান মুজিব
দেশের ১৫ সংগঠন পেলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’
'লেটস টক' অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা