ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই জনের

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৯:১০

সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাস খাদে পড়ে চালকসহ ২ জন নিহতের ঘটনা ঘটেছে। রোববার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার ১৯ মাইল এলাকায় সিলেটগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে। 

ছবি- প্রতীকী (সংগৃহীত)

দুর্ঘটনায় নিহতরা হলেন- মোল্লারগাঁও এলাকার বাসিন্দা মাইক্রোবাস চালক মারজান আহমেদ এবং মাইক্রোবাসের যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান।

ছবি- প্রতীকী (সংগৃহীত)

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার থেকে মাইক্রোবাসে করে সিলেটে ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান। ওসমানীনগরের ১৯ মাইল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

ইত্তেফাক/এমএএম