টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি সুযোগ পাওয়া দলগুলো আজ মাঠে নামছে ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে। দিনের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্রিজবেনের গ্যাবায় মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত।
সম্প্রতি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে অজিরা। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও, ইংল্যান্ডের কাছে আবার ২-০ ব্যবধানে সিরিজ হারে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, বিশ্বকাপে আসার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একই ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।
আজ ওয়ার্ম আপের চার ম্যাচে মাঠে নামছে গত বিশ্বকাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করা আটটি দল- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
একই মাঠে দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে শুধুমাত্র অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একটি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। এছাড়া অন্য ছয়টি দল ২টি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। তাই অন্য ছয়টি দলের দ্বিতীয় ও শেষ ওয়ার্ম-আপ ম্যাচ হবে ১৯ অক্টোবর।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ প্যান্ট (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামি, আর্শদিপ শিং।
