রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৭ অক্টোবর) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা এদিন প্রতিবেদন দিতে না পারায় নতুন দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।
এর আগে, গত ২৪ জুন এ মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুটার সুমন সিকদার ওরফে মুসা।
গত ৯ জুন মুসাকে ওমান থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ। তারও আগে বাংলাদেশের অনুরোধে গত ১৭ মে ওমান পুলিশ তাকে গ্রেপ্তার করে।
