গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সুমিতা আকতার (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী।
সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়রা জানায়, রোববার (১৬ অক্টোবর) বিকেলে সুমিতা আকতারের সাথে তার শ্বশুরের পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এরপর প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী রাতে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন সুমিতাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই সেকেন্দার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহ হওয়ায় মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের পক্রিয়া চলমান।
