টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে ভারত। তবে, ভারত এই জয়টা পায় শেষ ওভারে পেসার মোহাম্মদ শামির ম্যাজিক্যাল বোলিংয়ে। শেষ ওভারের অস্ট্রেলিয়া প্রয়োজন ছিলো ১১ রান। আর শামি ৪ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। এরপর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
তবে, পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সঙ্গে মোহাম্মদ শামির দেখা করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার (১৭ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা যায় শাহিন আফ্রিদি অনুশীলন করার সময় দূরে দেখতে পান শামিকে। পরে শাহিন শামির কাছে গিয়ে কুশল বিনিময় করে। এরপর শাহিন শামিকে জিজ্ঞেস করেন 'কেমন আছেন শামি ভাই?
এরপর শাহিন শামিকে বলেন, ‘যখন থেকে বোলিং শুরু করেছি, আপনাকে অনুসরণ করি। তখন থেকেই আমি আপনার রিস্ট পজিশন এবং আপরাইট সিমের ভক্ত।' এরপর হাসিমুখে উত্তরে শামি বলেন, ‘যদি রিলিজ পয়েন্ট ঠিক থাকে, তবে সিমও ঠিক হয়ে যাবে।’
