সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইংরেজি বিষয়ে আমি তোমাদের জন্য পরীক্ষায় করণীয় দিকগুলো নিয়ে আলোচনা করছি।
উত্তর পত্রে প্রতিটি প্রশ্নের উত্তরের উপস্থাপনা সুন্দর ও আকর্ষণীয় হতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য Answer to the question no.... লিখতে হবে। প্রতিটি Page এ সুন্দর করে স্কেল দিয়ে মার্জিন টানতে হবে। যে উত্তরটি তোমার কাছে সহজ, সে সব উত্তর দিয়ে শুরু করাই ভালো। যেসব উত্তর লেখার জন্য বেশি সময় লাগে (যেমন-Question no-4 এবং 8) সেগুলো সবশেষে লিখলে ভালো হয়। যতদূর সম্ভব grammatical ভুল গুলো এড়িয়ে চলতে হবে। ইংরেজীর জন্য তোমাকে বেশি করে Model question সমাধান করতে হবে। PEC পরীক্ষায় তোমাকে যে সময় দেয়া হবে (২:৩০মি.) সেই সময় হাতে রেখে তোমাকে বাসায় বসে Model question solve করতে হবে। নিচে তোমার সুবিধার জন্য PEC পরীক্ষার English বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তরের সময় যে সব বিষয়গুলো মনে রাখতে হবে তা নিচে ক্রমানুসারে আলোকপাত করা হলো।
প্রথমেই একটি Seen Text (পাঠ্যবই থেকে) দেয়া হবে। এই Text এর উপর ভিত্তি করে 1 — 4 পর্যন্ত প্রশ্ন থাকবে।
1 নং প্রশ্নে সাধারণত matching থাকে। Column A ও B এর শব্দগুলোর মিলকরণ করতে হয়। উত্তর লিখার সময় নিম্ন লিখিত নিয়মটি অনুসরণ করলে তোমার উত্তরটি সুন্দর হবে।
(a)+(ii) = Happy – glad
2 নং প্রশ্নে থাকবে True/False.যদি statement টি False হয় সেক্ষেত্রে তোমাকে শুধু False লিখলেই হবে। Correct Answer লিখার দরকার নেই।
3 নং প্রশ্নে তোমাকে ৬টি প্রশ্নের উত্তর লিখতে হবে। উত্তর লিখার ক্ষেত্রে অনেকে Tense এ ভুল করে। প্রশ্নে উল্লেখিত Did এর জন্য তোমার উত্তরের Verb টি Past tense-এ এবং যদি does থাকে তাহলে উত্তরের ক্ষেত্রে verb এর সাথে s/es যোগ করতে হয়। তাছাড়া প্রশ্নে যা চাওয়া হয় তা-ই লিখতে হবে। অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না।
4 নং প্রশ্নে তোমাকে কোনো একটি নির্দিষ্ট Topic এর উপর কমপক্ষে (at least) পাঁচটি বাক্য লিখতে হবে। তুমি যদি পাঁচটির বেশি লিখ বাক্য সেক্ষেত্রে সমস্যা নেই। তবে উত্তর লেখার আগে একটি Title দিতে হবে। অনেকে এই প্রশ্নের উত্তর লিখার সময় হুবহু passage কপি করার চেষ্টা করে। তবে তোমাদের উচিত passage হুবহু কপি না করে passage থেকে সাহায্য নিয়ে উত্তর করা।
এরপর একটি Unseen Text (পাঠ্যবইয়ের বাইরে থেকে) দেয়া থাকবে। তার উপর ভিত্তি করে 5 — 8 পর্যন্ত প্রশ্ন দেয়া থাকবে।
5.নং প্রশ্নে ৫টি শূন্যস্থান পূরণ থাকবে। প্রশ্নের উপরে ৫ টির বেশি option থাকবে। এক্ষেত্রে তোমাকে Unseen Text টি মনোযোগ সহকারে সঠিক option নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে হবে।
6.নং প্রশ্নে থাকবে True/False. যদি statement টি False হয় সেক্ষেত্রে তোমাকে শুধু False লিখলেই হবে। Correct Answer লিখার দরকার নেই।
7.নং প্রশ্নে তোমাকে ৬টি প্রশ্নের উত্তর লিখতে হবে। উত্তর লিখার ক্ষেত্রে অনেকে Tense এ ভুল করে। প্রশ্নে উল্লেখিত Did এর জন্য তোমার উত্তরের Verb টি Past tense-এ এবং যদি does থাকে তাহলে উত্তরের ক্ষেত্রে verb এর সাথে s/es যোগ করতে হয়। তাছাড়া প্রশ্নে যা চাওয়া হয় তা-ই লিখতে হবে। অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না।
8. নং প্রশ্নে Unseen Text এর উপর ভিত্তি করে একটি চিঠি লিখতে হবে। লেখার সময় চিঠির কাঠামো ঠিক রাখতে হবে। প্রশ্ন পড়তে হবে মন দিয়ে, কারণ প্রশ্নের মধ্যে কোনো কোনো সময় নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখ থাকে। চিঠি লেখার সময় হুবহু Unseen Text কপি করা ঠিক হবে না। সবশেষে খাম দিতে ভুলবে না ও খামে পূর্ণ address দিতে হবে।
9.নং প্রশ্নে তোমাকে ৫টি প্রশ্ন তৈরি করতে হবে। Underline যুক্ত শব্দ গুলোর উপর ভিত্তি করে তোমাকে বিভিন্ন WH word (who, what, when, where, how, which, why) এর সাহায্য নিয়ে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। এক্ষেত্রে অনেকের Do, Did, Does ব্যবহারে ভুল করার সম্ভাবনা থাকে। যদি কোন Auxiliary verb (am, is, are, was, were, can, could, shall, will, have, has, had ইত্যাদি) না থাকে সেক্ষেত্রে Do, did, does এর ব্যবহার হয়ে থাকে। মনে রাখবে উল্লেখিত বাক্যে verb এর সাথে যদি es/s যুক্ত থাকে তখন উত্তরের ক্ষেত্রে Auxiliary very হিসেবে Does বসবে। মনে রাখতে হবে Does বসালে কিন্তু verb এর সাথে যুক্ত es/s আর বসবে না।
যেমন: Rana plays Cricket.Q. What does Rana play?
আবার বাক্যের verb যদি Past Tense এ হয় তখন উত্তরের ক্ষেত্রে Auxiliary verb হিসেবে Did বসবে। মনে রাখতে হবে Did বসালে কিন্তু Past Tense এর verb টি Present Tense হয়ে যায়।
যেমনঃ Rana played Cricket.Q. What did Rana play?
প্রশ্নে যদি Main verb এর কোনো পরিবর্তন না থাকে তখন Do ব্যবহূত হবে।
They play Cricket. Q.What do they play?
সব শেষে প্রশ্নবোধক চিহ্ন “?” দিতে ভুল করো না।
10 নং প্রশ্নে প্রথমেই কিছু নিদের্শনা দেয়া থাকবে এবং তার উপর ভিত্তি করে
a. জ্ঞানমূলক (knowledge), b.অনুধাবন (understanding) এবং c. প্রয়োগ (Application) তিনটি প্রশ্ন থাকবে। এক্ষেত্রে তোমাকে নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে পড়ে অর্থ বুঝে উত্তর করতে হবে। understanding এর প্রশ্নটির উত্তর বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশনায় দেয়া থাকে না। সেক্ষেত্রে তোমাকে চিন্তা করে উত্তর লিখতে হবে। অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না।
১১ নং প্রশ্নে সাধারণত তিন ধরণের প্রশ্ন থাকে। একটি হলো সময়ের/ দিনের বা মাসের নাম দিয়ে শূন্যস্থান পূরণ। সময় দিয়ে শূন্যস্থান পূরণ থাকলে o’ clock ব্যবহার না করে am/ pm ব্যবহার করতে হবে (6:00 am, 7:30 pm)। ২য় টি হলে একটি ছকের মধ্যে সময়/ দিন/ তারিখ দিয়ে বিভিন্ন Activities এর নাম উল্লেখ থাকবে। তা দিয়ে তোমাকে পাঁচটি সঠিক বাক্য তৈরি করতে হবে। এক্ষেত্রে প্রশ্নটি তোমাকে মন দিয়ে অর্থ বুঝে পড়তে হবে। কারণ প্রশ্নের মধ্যে sentence এর subject কি হবে , verb কি হবে, কোন tense এ লিখতে হবে তা উল্লেখ থাকে। ৩য় টি হলো একটি নির্দিষ্ট বিষয়ের উপর ৩ - ৫ টি প্রশ্ন থাকবে এবং তোমাকে সেই প্রশ্নের উপর ভিত্তি করে পাঁচটি বাক্য লিখতে হবে।
১২ নং প্রশ্নে থাকবে Re- arrangements.এতে ভালো করার জন্য তোমাকে যথেষ্ট পরিমাণে Practice করতে হবে। Subject+ Verb + Object ঠিক রাখতে পারলে এর উত্তর লিখতে সহজ হতে পারে। Interrogative sentence থাকলে ‘Wh’ word সামনে বসিয়ে তারপর auxiliary verb যোগ করলে বাকিটা সহজে করা যাবে। তোমাকে অবশই Full Stop (.), Comma (,) , Interrogative Sign (?) ঠিক রাখতে হবে।
সব শেষে ১৩ নং প্রশ্নে একটি Form থাকে যা তোমাকে উত্তরপত্রে তুলে তারপর পূরণ করতে হয়। মাঝে মধ্যে Form এর উপরে কিছু Clue দেয়া থাকে। তোমাকে প্রশ্নটি মনোযোগ সহকারে পড়তে হবে। Form টি যেন সুন্দর ও পরিচ্ছন্ন হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
