নেদারল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার কষ্টার্জিত ১২১

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:০২

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জনম দিয়েছিলো নামিবিয়া। আজ নিজেদের দ্বিতীয় মাচে নেদারল্যান্ডের বিপক্ষে জিততে পারলেই সুপার টুয়েলভ প্রায় নিশ্চিত হয়ে যাবে আইসিসির সহযোগী দেশটির। ডাচদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১২১ রানের সংগ্রহ পেয়েছে নামিবিয়া।

জিলংয়ের কার্ডিনিয়া পার্কে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়ার অধিনায়পক গেরহার্ড এরাসমাস। আগের ম্যাচেও প্রথমে ব্যাট করেই এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিলো তারা। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে আজ অবশ্য শুরুটা খুব একটা ভালো করতে পারেনি নামিবিয়া। দ্বিতীয় ওভারে দলীয় ৪ রানের মাথাতেই ফিরে যান নামিবিয়ার ওপেনার ডিভান লা কুক। টিম প্রিঙ্গলের বলে শূন্য রানেই তিনি বাস ডি লিডের হাতে ক্যাচ দেন কুক।

শুরুতেই উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য কিছুটা সামলে নিয়েছিলেন মাইকেল ফন লিঙ্গেন আর স্টেফান বার্ড মিলে। তবে তারাও বেশিদূর টানতে পারেননি দলকে। ২৬ রানের জুটি গড়ে ফিরে যান আরেক ওপেনার লিঙ্গেন। ৩ চারের সাহায্যে ১৯ বলে ২০ রান করেন তিনি। 

পাওয়ার প্লে'র শেষ ওভারে শূন্য হাতে ফেরেন ইয়ান নিকোললফটি ইটন। পাওয়ার প্লে শেষে ৩ উইকেটে ৩৩ রান তোলে নামিবিয়া। 

চতুর্থ উইকেট জুটিতে আবারও প্রতিরোধ গড়ে তোলেন ইয়ান ফ্রাইলিঙ্ক আর বার্ড। দুজন মিলে গড়েন ৩১ রানের জুটি। দলীয় ৬৩ রানে ফন ডার মারউইয়ের বলে ২২ বলে ১৯ রান করে বিদায় নেন বার্ড।

উইকেট হারানোর সঙ্গে নামিবিয়ার রান তোলার গতিও ছিলো অনেকটা ধীর। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক এরাসমাসকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন আগের ম্যাচের নায়ক ফ্রাইলিঙ্ক। তবে ১৯তম ওভারে ১০৪ রানে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাকেও। ৪৮ বলে ৪৩২ রান করে ফেরেন ফ্রাইলিঙ্ক। ১ রান বাদেই ১৮ বলে ১৬ রান করে ফিরে যান এরাসমাসও।

শেষ ওভারে ডেভিড উইজ আর জেজে স্মিট মিলে ১২ রান তুললে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রানের লড়াকু সংগ্রহ পায় নামিবিয়া। নেদারল্যান্ডের হয়ে ২ উইকেট নেন বাস ডি লিড। 

ইত্তেফাক/এসএস