টস জিতে আইরিশদের ফিল্ডিংয়ে পাঠালো স্কটল্যান্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১০:৪৪

সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে আজ স্কটিশদের বিপক্ষে মাঠে নামছে আয়ারল্যান্ড। নিজেদের টিকে থাকার লড়াইয়েই টস হেরে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে আইরিশদের।

হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় মুখোমুখি হবে ইউরোপের প্রতিবেশী দুই দেশ। নিজেদের প্রথম ম্যাচে বিপরীত অভিজ্ঞতা হয়েছে দুই দলের।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে স্কটল্যান্ড। চমক দেখিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা এগিয়ে গেছে সুপার টুয়েলভে ওঠার লড়াইতেও। 

অন্যদিকে সিকান্দার রাজার রাজকীয় ব্যাটিংয়ে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সুপার টুয়েলভে যাওয়ার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে আইরিশরা। সুপার টুয়েলভে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই হবে আইরিশদের। 

স্কটল্যান্ড একাদশ : রিচি বেরিংটোন (অধিনায়ক), জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), ক্যালাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, সিমি সিং, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি।

ইত্তেফাক/এসএস