গত দুই দশক ধরে বেলুচিস্তানে চীনা স্টেকহোল্ডারদের বিনিয়োগ ক্রমাগত বেড়েছে, তারা স্থানীয়দের জীবন-জীবিকা শেষ করে দিচ্ছে। পাশাপাশি পরিবেশ ও সামুদ্রিক জীবন ধ্বংস করছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
গত ৭ সেপ্টেম্বর হংকং-পোস্টেকে বেলুচিস্তানের আইনপ্রণেতা আসলাম ভুটানি বলেন, বেলুচিস্তানে বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা কোম্পানিগুলি চীনকে শোষণ করছে।
আসলাম ভুটানি অভিযোগ করেছেন যে চীনা কোম্পানিগুলি এই অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পাশাপাশি তিনি পাক-সরকারকে “কোম্পানিগুলির লাগাম টেনে ধরার” অনুরোধ জানান।
হংকং-পোস্টেকে ভুটানি আরো বলেন, এই সংস্থাগুলি নিজেদেরকে কারও কাছে জবাবদিহি করতে হয় না, কারণ তারা পাকিস্তানি সেনাবাহিনীর সুরক্ষায় কাজ করে।
তার মতে, লাসবেলায় কয়লা প্ল্যান্ট স্থাপনকারী চীনা কোম্পানিগুলো সামুদ্রিক জীবন ধ্বংস করে স্থানীয় জেলেদের জীবন-জীবিকা শেষ করে দিচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সরকার লোহার মুষ্টি দিয়ে বেলুচিস্তান অঞ্চলকে নিয়ন্ত্রণ করছে এবং এর মূল্যবান সম্পদ শোষণ করছে।
চীনা প্রকল্পগুলি বেলুচ জনগণকে তাদের বসতি থেকে সরে যেতে বাধ্য করছে। কয়েক শতাব্দী ধরে গোয়াদরের বসবাসকারী জেলেরা এখন গোয়াদরের উত্তরে, নোকেন মোল্লা ব্যান্ডে পুনর্বাসিত হয়েছে। অনেকে এটাকে স্থানীয়দের এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন।
এদিকে গত জুলাই মাসে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের (বিএলএফ) প্রধান ডঃ আল্লাহ নাজার বালোচ একটি ভিডিও বার্তায় চীনকে বেলুচিস্তানে সিপিইসি প্রকল্পগুলি বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।
