ব্রিটেনে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৯:৩৫

ব্রিটেনের ইতিহাসে সব থেকে সব থেকে স্বল্প সময়ের প্রধানমন্ত্রী ছিলেন লিজ ট্রাস। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসায় ৪৫ দিন পর তিনি পদত্যাগ করলেন। এটি ব্রিটেনে কোনো প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকার রেকর্ড।

তবে নতুন কোনো উত্তরসূরী না আসা পর্যন্ত লিজ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এর আগে প্রায় তিন সপ্তাহ আগে যুক্তরাজ্যের পার্লামেন্টে সংক্ষিপ্ত বাজেট ঘোষণা করেন সে সময়ের অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেং। ওই বাজেটে কর ছাড়ের ছড়াছড়ি থাকায় বেশ বিতর্কের জন্ম দেয়। পুঁজিবাজারেও অস্থিরতা শুরু হয়। 

সদ্য পদত্যগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

এক পর্যায়ে মার্কিন ডলারের বিপরীতে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড মূল্যমান হারিয়ে কয়েক দশকের সর্বনিম্ন অবস্থানে চলে যায়। এরপরেই গত শুক্রবার ১০নং ডাউনিং স্ট্রিটে লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করেন কাওয়াসি। এর পর দায়িত্ব ছাড়ার কথা জানান। 

মিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তার সরকারের আর্থিক কর্মসূচি নিয়ে তীব্র বিতর্ক চলছিল। এ পর্যন্ত তার দু'জন মন্ত্রী পদত্যাগ করেছেন, আর প্রধানমন্ত্রীকে অপসারণের আহ্বান জানিয়েছেন তার নিজ দল কনসারভেটিভ পার্টির অন্তত ১৩ জন এমপি।

সদ্য পদত্যগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

তার অর্থমন্ত্রী কোয়াজি কোয়ার্টেং আগেই পদত্যাগ করেছেন এবং বুধবার পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। 

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে তিনি বলেন যে, ম্যানডেটের ভিত্তিতে তিনি নির্বাচিত হয়েছিলেন, সেই ম্যানডেট তিনি পূরণ করতে অপারগ।

ইত্তেফাক/এএইচপি