পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন-
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয় , চাঁদপুর
১। পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন ? (ক) হলওয়ে (খ) সিনফ্রে
(গ) রবার্ট ক্লাইভ (ঘ) জব চার্নক।
২। পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন- (i) মীরজাফর (ii) মীরমদন (iii) মোহনলাল ।
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i,ii ও iii। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : আনোয়ার স্যার ইতিহাসের ক্লাসে ১৭৯৩ খ্রিষ্টাব্দের প্রবর্তিত একটি ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে আলোচনা করলেন। এ ব্যবস্থা প্রবর্তনের ফলে জমিদার ভূমির স্থায়ী মালিক হলেন। ৩। উক্ত ব্যবস্থার সাথে কোন ব্যবস্থার সামঞ্জস্যতা বিদ্যমান ? (ক) পাঁচসালা (খ) ছয়সালা (গ) আটসালা (ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত। ৪। অনুচ্ছেদে এ ব্যবস্থার অন্যতম ফলাফল- (i) ব্রিটিশ শাসনের মজবুত ভিত্তি তৈরী
(ii) জমিদারদের প্রভাব বৃদ্ধি (iii) কৃষকদের উন্নতি। (ক) i ও ii (খ) i ও iii
(গ)ii ও iii (ঘ) i,ii ও iii। ৫। মীর কাশেমের ক্ষেত্রে অধিক উপযোগী - (i) তিনি ছিলেন সুদক্ষ শাসক (ii) তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ (iii) তিনি ছিলেন পরাধীন মানুষ। (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i,ii ও iii। ৬। শওকত জঙ্গ কোথাকার শাসনকর্তা ছিলেন ? (ক) মুর্শিদাবাদ (খ) ঢাকা
(গ) পূর্ণিমা (ঘ) কলকাতা।
৭ । ওলন্দাজরা কোন যুদ্ধে পরাজিত হয় ?
(ক) বিদারার যুদ্ধে (খ) পানি পথের যুদ্ধে
(গ) পলাশীর যুদ্ধে (ঘ) বালাকোটের যুদ্ধে। ৮। মীর মদন কোন যুদ্ধে নিহত হন ? (ক) পলাশীর যুদ্ধে (খ) বক্সার যুদ্ধে
(গ) পানি পথের যুদ্ধে (ঘ) প্রথম বিশ্বযুদ্ধে। ৯। কোন বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করা হয় ?
(ক) পাঁচসালা (খ) ছয়সালা
(গ) আটসালা (ঘ) দশসালা। নিচের উদ্দীপকের আলোকে ১০ও ১১নং প্রশ্নের উত্তর দাও : জনাব আবুল হোসেন ১২০০০ টাকার বিনিময়ে চাঁদপুর,কুমিল্লা ও নোয়াখালী নামক তিনটি অঞ্চলের জমিদারী লাভ করেন। পরবর্তীতে এই তিনটি অঞ্চলকে কেন্দ্র করে সুধারামপুর নগরের গোড়াপত্তন ঘটে। ১০। উদ্দীপকে সুধারামপুর নগরী গড়ে ওঠার সাথে তোমার পঠিত বইয়ের কোন নগরী গড়ে ওঠার মিল রয়েছে ? (ক) বিহার (খ) কলকাতা
(গ) পাটনা (ঘ) আলীনগর।
১১। উক্ত নগরী গড়ে উঠার ফলে আবুল হোসেনদের- (i) শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়
(ii) বাণিজ্যিক স্বার্থ রক্ষার কেন্দ্রে পরিণত হয় (iii) রাজনৈতিক স্বার্থ রক্ষার কেন্দ্রে পরিণত হয়। (ক) i ও ii (খ) iও iii
(গ) iiও iii (ঘ) i,ii ও iii । ১২। মীর কাশেম নিরাপত্তার জন্য করেছিলেন-
(i) দুর্গ নির্মাণ (ii) সেনাবাহিনী গঠন
(iii) রাজধানীর চারপাশে পরিখা খনন। (ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i,ii ও iii। ১৩। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন ?
(ক) ১৭৫৭খ্রিষ্টাব্দে (খ) ১৭৫৮খ্রিষ্টাব্দে
(গ) ১৭৫৯খ্রিষ্টাব্দে (ঘ)১৭৬০খ্রিষ্টাব্দে। ১৪। ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করেন-
(ক) ১৮০২ খ্রিষ্টাব্দে (খ) ১৮০৩ খ্রিষ্টাব্দে
(গ) ১৮০৪ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮০৫ খ্রিষ্টাব্দে।
উত্তর ঃ ১(খ), ২(খ), ৩(ঘ), ৪(ক), ৫(গ), ৬(গ), ৭(ক), ৮(ক), ৯(ঘ), ১০(খ), ১১(গ), ১২(খ), ১৩(ক), ১৪(ঘ)
