লেবাননে সেনা মোতায়েনের মেয়াদ বাড়িয়েছে তুরস্ক 

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৩:২৮

লেবাননে সামরিক উপস্থিতির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে তুরস্কের পার্লামেন্ট। মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর অংশ হিসেবে লেবাননে তুরস্কের সেনাদের উপস্থিতির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৬ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর অংশ হিসেবে মিশনে সেনা পাঠানোর অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট।

লেবাননে নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারকে তার কর্তৃত্ব পুনর্গঠনে সহায়তা করে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা।

ইত্তেফাক/ডিএস/কেকে