অপেক্ষা শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব পেরিয়ে বড় দলগুলোর ধুন্ধুমার চার ছক্কার উত্তেজনাঠাসা সুপার টুয়েলভ শুরু হচ্ছে আজ থেকে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে তাসমান পাড়ের আরেক ক্রিকেট পরাশক্তি নিউজিল্যান্ড।
ঐতিহ্যবাহী সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া মাঠে নামছে তাদের বড় তারকা স্টিভেন স্মিথকে ছাড়াই। অবশ্য স্মিথকে যে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সেটি আগেই ইঙ্গিত দিয়েছিলেন অস্ট্রেলিয়া দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক জর্জ বেইলি। এছাড়া আজ অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামবে সিঙ্গাপুর থেকে উড়িয়ে আনা মিডল-অর্ডারের বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড।
নিউজিল্যান্ড অবশ্য তাদের পূর্ণ শক্তিমত্তা নিয়েই সিডনিতে ঝাঁপিয়ে পড়বে প্রতিপক্ষের বিপক্ষে।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন,ট্রেন্ট বোল্ট।
