‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই স্লোগানের মধ্যে দিয়ে সারাদেশের মত মাদারীপুরের শিবচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস সড়কের পাচ্চর গোল চত্তর মোড়ে মাদারীপুর রিজিয়ন শিবচর হাইওয়ে থানা পুলিশ এটি আয়োজনে করে।
এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় নিরাপদ সড়ক দিবসের র্যালিতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম, শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেজবাহ্ উদ্দিন, শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আমির হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
