অবশেষে চার বছর পর সন্ত্রাসবাদের ওপর নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) 'ধূসর তালিকা' থেকে বেরিয়ে এলো পাকিস্তান। কিন্তু এফএটিএফের যাচাই বাছাইয়ের ফলে পাকিস্তান সুপরিচিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এইচটিডিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২১ অক্টোবর) ভারত এই বৈঠকে জানায়, ইসলামাবাদকে অবশ্যই তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো থেকে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদের অর্থায়নের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে।
পাকিস্তানকে এফএটিএফের 'ধূসর তালিকা' থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বিশ্বব্যাপী নজরদারির মন্তব্যের কথা উল্লেখ করেছেন। পাকিস্তান তার অ্যান্টি মানি লন্ডারিং ও কাউন্টার টেরর ফাইন্যান্সিং সিস্টেম উন্নত করতে কাজ চালিয়ে যেতে পারে বলে ধারণা করেন তিনি।
