পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এর সাথে এমওইউ সংক্রান্ত এক ভার্চুয়াল আলোচনা সভা বিগত ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শামীম মিয়া এবং একই বিশ্ববিদ্যালয়ের দৈনিক ইত্তেফাক এর প্রাক্তন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, এলামনাই ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এর পিএইচডি স্কলার কৃষিবিদ হাচিব মোহাম্মদ তুষার।
ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সম্মানীত চেয়ারম্যান ড. ক্রিস্টোফার, সহযোগী অধ্যাপক ড. সুসিলাওয়াটি বিনতে কাসেম, ড. নুরআইন, ড. মো: কামাল উদ্দিন এবং সিনিয়র লেকচারার ড. সামসুরী এবিডি ওয়াহিদ।
এমওউ সংক্রান্ত চলমান আলোচনার ধারাবাহিকতায় অত্যন্ত আন্তোরিকতাপূর্ন এ আলোচনায় উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা সংক্রান্ত অগ্রগতি তুলে ধরেন এবং যৌথ জার্নাল আর্টিকেল, বুকচ্যাপ্টার প্রকাশ, টেকনিক্যাল স্টাফ ট্রেনিং প্রেগ্রাম চালুকরন ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন এর সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধিদের পক্ষ থেকে এ ধরনের একটি উদ্যোগ গ্রহনের জন্য ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এর প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
