বিনোদন রিপোর্ট
প্রতিবারই ঈদে ক’টি সিনেমা মুক্তি পাবে তা আগে থেকে অজানা থাকে। তবে এরমাঝেও অনেকগুলো সিনেমার মুক্তির খবর নিশ্চিত হলেও ঈদের আগের দিনও নিশ্চিত হওয়া সিনেমা বাদ পড়ে যায় মুক্তির তালিকা থেকে। সারাবছর সিনেমার সংখ্যা কমার পাশাপাশি ঈদেও মুক্তি পাওয়া সিনেমার সংখ্যাটা কমছে। এবার ঈদে মুক্তি পেয়েছে মাত্র ৩টি সিনেমা।
শাকিব খানের সাথে ব্যবসার জায়গা থেকে লাভবান হওয়ার বিষয়টিও চ্যালেঞ্জের। এবার ঈদে মুক্তি পায় শাকিবের দুটি সিনেমা, ‘নোলক’ ও ‘পাসওয়ার্ড’। এরমধ্যে মুক্তির আগে থেকেই আলোচিত সিনেমা ‘নোলক’। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ববি। ছবিটি প্রচারণা নিয়ে শুরু থেকেই সরব ববি।
এছাড়াও অনেকদিন পর আবারো সিনেমা দিয়ে আলোচনায় তিনি। এমনকি মুক্তির পর বেশ প্রশংসাও পেয়েছেন সিনেমাটির জন্য।
এখনো হলগুলোতে চলছে তাঁর ‘নোলক’। এ প্রসঙ্গে ববি বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে। সিনেমাটি তাঁরা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। আর সিনেমার সমালোচনা থাকবেই। এটি সবসময়ই ছিল। সমালোচনা আমি বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করি। কারণ এ থেকে আমার ভুলগুলো আমি বুঝতে পারি। যা আমার পরবর্তী কাজে ভালো প্রভাব ফেলে। এমন মৌলিক গল্প ও বড় পরিসারের সিনেমা আরো করতে চাই।’
নোলক ঈদে মুক্তি পেলেও এর মুক্তি নিয়ে ছিল জটিলতা। শেষ পর্যন্ত ঈদে মুক্তি পাবে কি-না সেটিও অনিশ্চিত ছিল। পাশাপাশি সিনেমার পরিচালক দ্বন্দ্ব নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি নিয়ে ববি বেশ উচ্ছ্বসিত। সিনেমাটির পাশাপাশি এর গানগুলোও বেশ প্রশংসা পায়।
