টাকার চাদরে বিয়ে?

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১২:১২

অনেক আগে থেকেই চলে আসছে বিয়েতে বর-বধূর গলায় মালা পরার চল। বেশিরভাগ ক্ষেত্রেই সেসব মালা ফুল কিংবা রঙিন কাগজের হয়ে থাকে। তবে স্থানভেদে অনেক জায়গায়ই বর বিয়ে করতে যান গলায় টাকা দিয়ে তৈরি মালা পরে। 

কিন্তু আন্দাজ করুন তো কত বড় হতে পারে সেই মালা? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে এমন একটি ভিডিও, যা দেখে সবার চোখ ছানাবড়া। কারণ, বরের গলায় থাকা মালাটি এতই বড় যে সেটিকে বিছানার চাদর বললেও ভুল হবে না।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে বরের প্রায় পুরো শরীরই ঢাকা পড়ে গিয়েছে টাকার মালায়। সেটি এতই চওড়া যে, দুদিক থেকে মোট ৪ জনকে ধরে রাখতে হয়েছে মালাটি। মালাটি এতই বড় যে চাদরের মতো মালাটি মঞ্চ ছাড়িয়েও নেমে এসেছে নিচে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aliya | Female Photographer (@aliyaphotoworks)

বিয়ের অনুষ্ঠানটির চিত্রগ্রাহক আলিয়া ভিডিওটি প্রকাশ করে লিখেছেন, ‘বিয়েতে পরার স্বপ্নের হার’। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। ইতোমধ্যেই ইনস্টাগ্রামে ভিডিওটি দেখেছেন ১ কোটি চব্বিশ লক্ষেরও বেশি মানুষ। তবে ভিডিওটি কোথাকার, তা নিশ্চিত করা যায়নি। 

 

ইত্তেফাক/এআই