চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৬:০২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর। সোমবার (২৪ অক্টোবর) বিমানবন্দর ৩টির কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ দুপুর ৩টা থেকে শুরু করে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এই ৩ বিমানবন্দর বন্ধ থাকবে।

বিরূপ আবহাওয়ার কারণে সকাল থেকেই চট্টগ্রাম ও কক্সবাজারে অভ্যন্তরীণ ফ্লাইট কমিয়েছে দেশীয় এয়ারলাইন্সগুলো। তবে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দুপুর পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছে।

ইত্তেফাক/এএএম