ইংলিশদের ওয়ানডে দলে ফিরলেন জেসন রয়

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৯:০৭

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের হয়ে ওয়ানডে দলে ফিরেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়া জেসন রয়। এছাড়া দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন দুই ব্যাটসম্য়ন জেমস ভিন্স ও স্যাম বিলিংস আর দুই পেসার অলি স্টোন ও ক্রিস জর্ডান।

গত বছর জুলাইতে  ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ভিন্স ও বিলিংস। আর প্রায় ৪ বছর পর ইংলিশদের ওয়ানডে দলে ফিরলেন পেসার অলি স্টোন। এই পেসার সর্বশেষ ইংলিশদের হয়ে খেলেছিলেন ২০১৮ সালের অক্টোবরে। আরেক পেসার ক্রিস জর্ডান ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলো ২০২০ সালের ফেব্রুয়ারিতে। 

অস্ট্রেলিয়া সফরে ইংলিশ দলে নতুন মুখ অলরাউন্ডার লুক উড। এর আগেও অবশ্য ইংলিশদের হয়ে ডাক পেয়েছিলেন তিনি। তবে গত জুনে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি তার। ইংল্যান্ডের হয়ে ওয়ানডে না খেললেও ২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে এই অলরাউন্ডারের।

আগামী ১৭ নভেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ম ইয়াচ হবে ১৯ নভেমবর সিডনিতে এবং তৃতীয় ম্যাচ হবে ২২ নভেম্বর মেলবোর্নে।

অস্ট্রেলিয়া সফরের জন্ত ইংল্যান্ডের ওয়ানডে দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, স্যাম বিলিংস, স্যাম কারান, লিয়াম ডসন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, অলি স্টোন, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং লুক উড।

ইত্তেফাক/এসএস