বৃষ্টি বাঁধায় পড়ে শুরু হতেই দেরি হলো ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ। শুরু হয়ে দুই ওভারও খেলা চললো না, আবারও বৃষ্টি, আবারও বন্ধ খেলা। প্রায় মিনিট বিশেক বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে খেলা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা।
বৃষ্টির সম্ভাবনা ছিলো আগের থেকেই। বৃষ্টির কারণে ম্যাচ হবেই কিনা সেটি নিয়েও সন্দেহ অমূলক ছিলো না। তবে খেলা মাঠে গড়িয়েছে, বৃষ্টি বাঁধায় দুইবার আটকে গিয়েও আবার মাঠে নেমেছে দুই দল।
প্রথমবার বৃষ্টি থামলো অবশ্য তাড়াতাড়িই। বৃষ্টির বন্ধ হওয়ার পর ব্যাট করতে নামে আয়ারল্যান্ডের দুই ওপেনার।খেলা শুরু হওয়ার পর ১.৩ ওভার বল হওয়ার পরেই আবারও নামে বৃষ্টি। আবার বন্ধ হয়ে যায় খেলা। প্রায় ২০ মিনিটের মতো বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে খেলা।
বৃষ্টির পর খেলতে নেমেই অবশ্য প্রথম ধাক্কা খায় আইরিশরা। তৃতীয় ওভারেই মার্ক উডের বলে ডিপ থার্ডে স্যাম কারানের হাতে ধরা পড়েন পল স্টারলিং। ১ চার আর ১ ছয়ে ৮ বলে ১৪ রান করেই ফিরে যান এই আইরিশ ওপেনার।
তৃতীয় ওভারেই ওই উইকেট হারানোর পর অবশ্য পাওয়ার প্লে'র বাকিটা সমপ্য ইওগ্লিশ বোলারদের ওপরই ছড়ি ঘুরিয়েছে আইরিশরা। তিন নম্বরে নামা লোরকান টাকারকে নিয়ে ভালোই ব্যাট চালিয়েছেন আইরিশ অধিনায়ক বালবার্নি।
ক্রিস ওকসের করা চতুর্থ ওভার ভথেকেই দুজন মিলে নেনে ১১ রান। মার্ক উডের করা পঞ্চম ওভার থেকে আসে ৮ রান। আর পাওয়ার প্লে'র শেষ ওভারে স্যাম কারানের বলে ১ ছয় আর ১ চারে আইরিশরা তোলে ১৪ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে ১ উইকেটেই ৫৯ রান তুলে ফেলেছে আয়ারল্যান্ড।
