'পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা'  

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২:৩৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিবাদ উত্থানের মধ্যে পাকিস্তানের সাবেক সিনেটর আফরাসিয়াব খট্টক জানান, এই অঞ্চলের মানুষ যথেষ্ট পরিমাণে সন্ত্রাসবাদ সহ্য করেছেন এবং প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায় জঙ্গিদের উপস্থিতি ও সহিংসতা অনেক পরিমাণে বেড়ে গেছে। ফলে এই অঞ্চলে জনগণের মনে ভয়ও বেড়ে গেছে। খবর এএনআই।

এক সংবাদ সম্মেলনে পশতুন জাতীয়তাবাদী রাজনীতিবিদ দাবি করেছিলেন, তালেবানদের হাতে আওয়ামী ন্যাশনাল পার্টির এক হাজারেরও বেশি কর্মী নিহত হয়েছেন। সাবেক সিনেটর আফরাসিয়াব খট্টক জানান, খাইবার পাখতুনখোয়ার জনগণ তালেবানদের সঙ্গে আলোচনা ও চুক্তি প্রত্যাখ্যান করেছেন। 

তিনি আরও জানান, এটি নতুন গ্রেট গেমের একটি অংশ। যেভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ চীনকে অবরুদ্ধ করতে চায় ঠিক সেভাবে আফগানিস্তান পাকিস্তানের এলাকা ব্যবহার করতে চায় এবং আর পাখতুনদের রক্ত ঝরাতে করতে চায়। 

মিডিয়া রিপোর্ট অনুসারে, টিটিপির বর্ধিত কার্যকলাপ এবং জঙ্গিদের লক্ষ্যবস্তু হত্যার কারণে সোয়াত জেলায় সম্প্রতি বিদ্রোহের একটি নতুন তরঙ্গ প্রত্যক্ষ করেছে সবাই। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সরকারী ভবনগুলো বিশেষ করে স্কুল এবং হাসপাতালগুলো সবসময় সন্ত্রাসবাদের হুমকিতে থাকে। 

পাকিস্তানে সাবেক আফগান রাষ্ট্রদূত ওমর জাখিলওয়ালের মতে, কাবুলের পতনের পর থেকে কেউ তালেবানকে চ্যালেঞ্জ করেনি। আন্তর্জাতিক সম্প্রদায় শুধুমাত্র নারীদের ইস্যুতে মনোনিবেশ করেছিল এবং জঙ্গি ইসলামিক স্টেট বা আল-কায়েদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও কোনও চাপ ছিল না বলে জানান তিনি।

ইত্তেফাক/ডিএস/এসআর