পাঁচ সন্তানকে হত্যায় যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আপডেট : ১৪ জুন ২০১৯, ২১:৫৬

এএফপি

নিজের পাঁচ সন্তানকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাকে দোষী সাব্যস্ত করার পর বৃহস্পতিবার তার এই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তার সাবেক স্ত্রী তাকে ক্ষমা করে দিতে জুরিদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন কারণ শিশুরা তাকে ভালোবাসে। 

৩৭ বছর বয়সী টিমোথি জন্সের আইনজীবীরা যুক্তি তুলে ধরে বলেন, সে সিজোফ্রেনিক রোগে আক্রান্ত। অতএব তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায় না। এছাড়া শিশুদের মায়ের আবেদনে সাড়া দিয়ে তাকে ক্ষমা করে দেওয়ারও আবেদন করা হয়। আদালত সমস্ত যুুক্তি-তর্ক শেষে রায়ে ঐ ব্যক্তির মৃত্যুদণ্ডের ঘোষণা দেন। সাউথ ক্যারোলাইনার আদালতে এই রায় শুনে তার স্ত্রী স্তব্ধ হয়ে পড়েন। তিনি বলেন, সে আমার সন্তানদের প্রতি কোনো ক্ষমা প্রদর্শন করেনি, তবে আমার সন্তানরা তাকে ভালোবাসতো, আমি আমার পক্ষ থেকে ও সন্তানদের পক্ষ থেকে তার প্রাণরক্ষার অনুরোধ জানাচ্ছি।