করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৯৬

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৬:১০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন।

ফাইল ছবি

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফাইল ছবি

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এমএএম