বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) প্রোটিয়াদের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে খেলতে নামবে সাকিব আল হাসানের দল।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম টাইগার্স।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়াসির রাব্বির পরিবর্তে টাইগার একাদশে ফিরছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়েই প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকর একাদশেও এসেছে একটি পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিডির পরিবর্তে প্রোটিয়া একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসি।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, তাবরাইজ শামসি।
