নেদারল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ওভারেই প্রোটিয়া ওপেনার টেম্বা বাভুমাকে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তাসকিন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই আঘাত হানে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে তাসকিনের হাতেই বল তুলে দিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথম ওভারের শেষ বলে তাসকিনের দুর্দান্ত এক সুইংয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২ ওভারে ১ উইকেটে ১০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকার। ক্রিজে আছেন কুইন্টন ডি কক আর রাইলি রুশো।
