পাওয়ার প্লেতে সাদামাটা ভারত

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৩:৪০

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লেতে ৩২ রান তুলেছে ভারত। নেদারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত।  টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে রোহিত বাহিনী। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় মাত্র ১১ রানেই প্রথম উইকেট হারায় তারা। ১২ বলে ৯ রান করে আউট হন লোকেশ রাহুল। ডাচ পেসার ভ্যান মিক্রিনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এরপর ইনিংসের পঞ্চম ওভারের মিডঅনে রোহিত শর্মার ক্যাচ ছাড়েন প্রিঙ্গেল। শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে আর কোন বিপদ না ঘটিয়ে ১ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করেছে ভারত। রোহিত শর্মা ১৬ বলে ১৬ ও বিরাট কোহলি ৮ বলে ৬ রান করে ক্রিজে আছেন। 

ইত্তেফাক/জেডএইচ