টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধুঁকছে নেদারল্যান্ড। পাওয়ার প্লেতে ২৭ রান তুলতে দুই ব্যাটারকে হারিয়েছে তারা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টস জিতে ব্যাট করে নেদারল্যান্ডকে ১৮০ রানের টার্গেট দিয়েছে ভারত।
১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ড। তৃতীয় ওভারে দলীয় ১১ রানে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হন বিক্রমজিত সিং। ৯ বলে মাত্র ১ রান করে ফিরে যান তিনি। এরপর পঞ্চম ওভারের আবারও উইকেট হারায় ডাচরা। ১০ বলে ১৬ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন আরেক ওপেনার বাস ডি লিড। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ড। বাস ডি লিড ও কলিন অ্যাকারম্যান নিয়ে ক্রিজে আছেন।
