তালার আমতলাডাঙ্গা বিলে ঘোড়দৌড় প্রতিযোগিতা

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৪

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলার জুজখোলা আমতলাডাঙ্গা বিলে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।  প্রতিযোগিতায় ২৫টির বেশি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হুমায়ুন কবির।

সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, পাটকেলঘাটা হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার প্রমুখ।