ন্যান্সি পেলোসির স্বামীর ওপর 'হাতুড়ি হামলা'

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০০:২৯

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলার ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার ভোর নাগাদ এক ব্যক্তি এই দম্পতির  সান ফ্রানসিস্কোর বাড়িতে পল পেলোসির ওপর হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র সিএনএনকে এই তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রিপোর্ট, পল পেলোসির ওপর হামলাকারী ন্যান্সি পেলোসিকে হামলার জন্য খুঁজছিল। হামলাকারী পল পেলোসির মুখোমুখি হয়ে কোথায় ন্যান্সি পেলোসি, কোথায় ন্যান্সি পেলোসি বলে চিৎকার করে।

ন্যান্সি পেলোসির বাড়ির সামনে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা।

এক বিবৃতিতে পেলোসির কার্যালয় থেকে বলা হয়েছে, ৮২ বছর বয়সী পলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই তিনি সুস্থ হয়ে ফিরবেন।

ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে। তবে হামলার কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া হামলার সময় পেলোসি বাসায় ছিলেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

 

ইত্তেফাক/এসআর/ইআ