আগৈলঝাড়ায় তিন পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় তিন পলাতক আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার উপজেলার রত্নপুর ইউনিয়নের গৌহার গ্রাম থেকে ধলু বেপারীর ছেলে হাবিব বেপারী, একই গ্রামের মৃত বশির বেপারীর ছেলে আশ্রাফ বেপারী ও মৃত মকবুল বেপারীর ছেলে মালেক বেপারীকে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সবাই সিআর ১৯/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।