রংপুরে সমাবেশস্থলে বিএনপি নেতার মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৭:৩২

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে কাহারোল উপজেলার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মারা গেছেন। শনিবার বিকেলে সমাবেশস্থলেই মাইকে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয়েছে। কাহারোল উপজেলার বিএনপি সভাপতি গোলাম মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আজ সকালে নেতা-কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

রংপুরে বিএনপির গণসমাবেশ। ছবি: ইত্তেফাক

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, পুলিশের গুলিতে ৫ নেতা-কর্মী নিহতের প্রতিবাদে রংপুর বিভাগীয় গণসমাবেশের ডাক দেয় দলটি। রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়।

ইত্তেফাক/এএএম