কসবায় ধর্ষণের অভিযোগে মামলা আসামি গ্রেফতার

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৮

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ বৃহস্পতিবার মূল আসামি সজীব মিয়াকে গ্রেফতার করে। সজীব মিয়া চট্টগ্রামের চাটগাঁও থানার বহদ্দারহাট এলাকার বাসিন্দা।

মামলার এজাহার, গত বুধবার সকালে অষ্টম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে স্কুলে যাচ্ছিল। সজীব মিয়া ওই সময় সাইদুল ইসলামের সহযোগিতায় স্কুলের সামনে থেকে তাকে তুলে নেয়। পরে গোপীনাথপুর গ্রামের সফিক মিয়ার পুকুরের পাড়ে নিয়ে সাইদুলের সহযোগিতায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিত্কারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। সজীব ও সাইদুল ইসলাম পালিয়ে যায়।

অফিসার ইনচার্জ কসবা থানা মো. আবদুল মালেক বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মূল আসামি সজীব মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ওই স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।