লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৫:১৮

যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনার সাথে সম্প্রতি দেখা করেন 'বারহাল ক্যাম্পেইন ফোরাম ইউ কে'র' প্রতিনিধিবৃন্দ। তারা সিলেটের জকিগনজ উপজেলার ১ নং বারহাল ইউনিয়নকে বিয়ানীবাজার উপজেলার প্রস্তাবিত চারখাই থানার অন্তর্ভুক্ত না করার জন্য হাই কমিশনারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার এ এফ এম জাহিদুল ইসলাম, হাই কমিশনের কাউন্সিলর (পলিটিক্স) দেওয়ান মাহমুদ। প্রতিনিধিবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কাওসার আহমদ চৌধুরী, জুবের লস্কর, জুবায়ের আহমদ তাপাদার জীবন, নাঈম আহমদ, ইসফাক চৌধুরী জাকি, এ কে আজাদ তাপাদার লিটু, দেলওয়ার হোসেন, এ সি আজাদ চৌধুরী এবং আমিরা চৌধুরী প্রমুখ।

প্রতিনিধিবৃন্দ বলেন বারহাল ইউনিয়নবাসী, প্রস্তাবিত চারখাই থানার অন্তর্ভুক্ত হতে চান না। কিন্তু, চারখাইবাসীর থানা করণের দাবি নিয়ে আমাদের কোন আপত্তি বা অসুবিধা নেই। 

বারহাল ক্যাম্পেইন ফোরাম ইউ কে'র স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে যথাযত পৌঁছানোর ব্যবস্হা নিবেন বলে জানিয়েছেন হাই কমিশনার ও হাই কমিশনের কমকর্তারা।

হাই কমিশনারকে অবহিত করে প্রতিনিধিবৃন্দ বলেন লন্ডনে বারহাল ইউনিয়নকে প্রস্তাবিত চারখাই থানায় অন্তর্ভুক্ত করণের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় টেলিফোনে বাংলাদেশ থেকে সিলেট ৫ আসনের সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার যোগ দিয়েছিলেন।

এসময় ড. হাফিজ আহমদ তার কাছে জমাকৃত বারহালবাসীর স্মারকলিপির কপি বাংলাদেশ সরকারের সরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌছে দয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইত্তেফাক/এএইচপি