দেহভঙ্গিমা টানটান করে তুলতে হলে যা করবেন 

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৯:৪৩

অফিসে যারা সারাদিন বসে কাজ করেন তাদের কোমড় ও পিঠে ব্যথা বাড়ে। আপনি যে বিশেষজ্ঞেরই শরণাপন্ন হোন না কেন, সবাই পশ্চার বা দেহভঙ্গিমা ঠিক করার পরামর্শ দেবেন। কারণ বাড়িতে বা অফিসে প্রায়শই চেয়ারে বসে পিঠ সজা করে বসা হয়না। কেউ কেউ এলিয়ে শুয়ে বা উপুড় হয়ে বাড়িতে কাজ করেন। তাতে শারিরীক অস্বস্তি বাড়ে। অথচ নিজ দেহভঙ্গিমা ঠিক করা খুব কঠিন কিছু না। আসুন জেনে নেই কিভাবে নিজের দেহভঙ্গিমা ঠিক রাখবেন:  

হাঁটার সময় শরীর টানটান রাখুন

দাঁড়ানো কিংবা হাঁটার সময় শরীর টানটান রাখুন। কাঁধ পিছনে রাখুন আর পেট ভেতরের দিকে চেপে রাখুন। মাথা সোজা ও চিবুক উন্নত রাখতে হবে।

কোলকুজো হয়ে থাকা যাবেনা

সেই ছোটবেলা থেকেই অনেকে পিঠ গুটিয়ে বসার অভ্যাস করেন। আপনার নিজের এই অভ্যাস ফেরাতে পরিশ্রম করতে হবে কিছুটা। কিন্তু বাড়ির ছোটদের এখনই সতর্ক করে রাখুন। পিঠ টানটান না রাখলে বাড়তি চাপ মেরুদণ্ড এবং পিঠের মাসলে চাপ পড়ে। দেহের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ অঙ্গেও সেই চাপ পড়তে পারে। এতে হজমের সমস্যা, শ্বাসকষ্ট, পিঠের ব্যথা হতে পারে। সেজন্যে যেখানেই বসুন। পীঠ টানটান করে বসুন। কয়েকদিন অভ্যাস করলেই দেহভঙ্গিমা ঠিক হবে। 

চেয়ারে বসার ক্ষেত্রে

এমনভাবে চেয়ারে বসুন যাতে পা মাটিতে সমানভাবে থাকে। একটানা নিচের দিকে তাকিয়ে কাজ করতে হলে প্রায়ই বিশ্রাম নিন। নাহলে ঘাড়ে সমস্যা হবে।

পেট বা কোমড়ের বাড়তি ফ্যাটের বিষয়ে সতর্ক হোন

পেট বা কোমড়ে বাড়তি ফ্যাট থাকা ভালোনা। এতে পশ্চার খারাপ হতে পারে। এখনই ব্যায়ামের মাধ্যমে এই বাড়তি ফ্যাট দূর করার চেষ্টা করুন।

যোগমুদ্রা শিখুন

বেশকিছু যোগমুদ্রা আপনার পশ্চার ঠিক করতে সাহায্য করে। নৌকাসন, তদাসন, ভুজঙ্গাসন, উৎকাটাসনের মতো কিছু যুগমুদ্রা সহজেই পশ্চার ঠিক করতে সাহায্য করে। 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন