সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পদে শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মিলেনিয়াম হলরুমে সকাল ৯টা থেকে বেলা ১টার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোশাররফ হোসেন মজনু ২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারুল ইসলাম লিটন ভোট পেয়েছেন নয়টি।
গণনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল আলম ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নিপুন আনোয়ার কাজল ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন আল-মামুন। মনোনয়নপত্র উত্তোলন সাপেক্ষে অন্যান্য পদের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন।
