সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সত্ ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই এসাহাক।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার পুটিমারী গ্রামের আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম হেদায়েত (১২)।
প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালে হেদায়েত নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল। এ সময় তার সত্ বড় ভাই এসাহাক জমিজমা সংক্রান্ত বিষয়ের জেরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে সরেজমিনে বিস্তারিত শুনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
