সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ১৭ লাখ টাকার মালামাল জব্দ হয়েছে।
শুক্রবার ভোরে সাতক্ষীরার কাকডাঙ্গা, কুশখালী, তলুইগাছা, গাজীপুর ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, গরু, বাইসাইকেল, ইঞ্জিন চালিত ভ্যান গাড়ির খুচরা যন্ত্রাংশ, কাপড়, জুতা, চা পাতা ও গরুর মাংস। তবে বিজিবি এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত এসব মালামালের মূল্য ১৬ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা।
