রাণীনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:১০

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে মাদকদ্রব্য বহনকারী পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় তল্লাশি করে ১৫৫ বোতল ফেনসিডিল, তিন পিস ইয়াবা, নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

আটক করা হয় চালক শামিম হোসেনকে। বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘শুনেছি ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগে কিছু ফেনসিডিল ও ইয়াবা ছিনতাই করেছে স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি। আমরা তাদের নাম ও পরিচয় জানতে পেরেছি। তদন্তের স্বার্থে সেই ব্যক্তিদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।’ এছাড়াও এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ আইনে আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।