ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী আর নেই। সোমবার (৩১ অক্টোবর) ভোর ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলা হয়, গত দুই দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সোনালী চক্রবর্তী। কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
সোনালীর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী জানান, লিভার জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনালীকে। আজ ভোরে প্রথমে তার হার্ট ফেইলিওর হয়, তারপর মাল্টি অর্গান ফেইলিওর হয়ে যায়।
এদিকে, অভিনেত্রীর মৃত্যুর খবরে অনেকেই সমবেদনা জানিয়েছেন। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, 'ওপারে ভালো থেকো সোনালীদি।'
উল্লেখ্য, ক্রমাগত শারীরিক অবস্থার অবনতির মধ্যে সম্প্রতি আবারও কাজ শুরু করেছিলেন সোনালী। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল তাকে।
