মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের ব্যান্ডস্ট্যান্ডের প্রায় শেষ প্রান্তে অবস্থিত বলিউড কিং শাহরুখ খানের বাসভবন মান্নাত। এ বাড়ির গেটের পাশ দিয়ে বয়ে গেছে পিচঢালা পথ। রাস্তার দুই পাশে ফুটপাত। মাঝে মাঝে ঠায় দাঁড়িয়ে আছে সবুজ গাছ। পিচঢালা পত দিয়ে মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে বিলাসবহুল সব গাড়ি।
দু’পাশের ফুটপাতে জড়ো হয়েছে অসংখ্য মানুষ। সবার দৃষ্টি মান্নাতের সেই বারান্দার দিকে। যেখানে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। মান্নাতের সামনে জনসমুদ্র থাকলেও বারান্দাটি খালি!
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু শাহরুখ খানের বাড়ির সামনে মানুষের এত জমায়েত কেন?
এ প্রশ্নের উত্তর মিলেছে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, এ ভিডিওটি রোববার (৩০ অক্টোবর) শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে ধারণ করা হয়।
আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। প্রিয় তারকাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য এভাবে জড়ো হন ভক্তরা।
মূলত, ২০১৯ সালে সর্বশেষ ঘটা করে জন্মদিন উদযাপন করেন শাহরুখ। সেই অর্থে ৩ বছর পর ঘটা করে শাহরুখ খান জন্মদিন উদযাপন করবেন এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। এজন্য আগে থেকেই কাউন্টডাউন শুরু করেছেন শাহরুখ ভক্তরা।
শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ দিন পর রুপালি পর্দায় ফিরছেন এই বলিউড বাদশা। এতে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে দেখা হবে এটি। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

কলকাতা মাতাচ্ছে ‘হাওয়া’, দর্শকচাপে বাড়ানো হলো শো
সহশিল্পী আলাউদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিলেন ফারহান