গোবিন্দগঞ্জে আগুনে পুড়লো ৭ ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৪:১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুন লেগে সাত ব্যবসা প্রতিষ্ঠান মালামাল পুড়ে গেছে। সোমবার রাত আড়াইটার দিকে শহরের মোড়ের বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের মার্কেটে এই দুর্ঘটনা হয়। 

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের টিম প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আগুনে শাওন মেশিনারি, সততা মিলস অ্যান্ড মেশিনারি, আর এম ট্রেডাস, শামীম স্টোর, অহন মোটরসসহ বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। 

ব্যবসায়ীদের দাবি, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/আরএজে