নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত করাকে আটকাতে টসে জিতে ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে কিউইদের। আর নিজেদের সেমিতে ওঠার সম্ভাবনাকে এক ধাপ এগিয়ে নিতে হলে জিততে হবে ইংলিশদেরও।
ব্রিসবেনের দ্য গ্যাবায় বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে শিরোপা প্রত্যাশী দুই দলের হাই-ভোল্টেজ এই লড়াই। ব্ল্যাক ক্যাপসদের আটকাতে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার।
গ্রুপ-১'এর ৩ খেলায় ২ জয় ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১ জয়, ১ হার আর ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ইংল্যান্ড।
আজ ইংলিশদের বিপক্ষে জিতলে ৭ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট পাবে নিউজিল্যান্ড। আর আজ কিউইরা হেরে গেলে পয়েন্ট টেবিলের সমীকরণ হয়ে যাবে জমজমাট।
ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ শোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
