সেমিতে উঠতে কিউইদের টার্গেট ১৮০

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৬:০২

ম্যাচ জিতলেই সেমিফাইনাল। এমন সমীকরণ সামনে নিয়ে খুব বেশি সুবিধাজনক বোলিং বা ফিল্ডিং করতে পারলো না নিউজিল্যান্ড। কিউইদের আটকিয়ে নিজেদের সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ১৮০ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড।  

ব্রিসবেনের দ্য গ্যাবায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ইনিংসের শুরুটা অনেকটা রয়েসয়ে করেছিলো ইংল্যান্ড। পরে অধিনায়ক বাটলার  আর অ্যালেক্স হেলসের ঝড়ো ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে ইংলিশরা।  

ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ধীরগতিতেই করেছিলেন দুই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস আর বাটলার। প্রথম চার ওভারে ইংল্যান্ড তোলে মাত্র ২৫ রান। 

টিম সাউদির করা পঞ্চম ওভারে ২ চার আর ১ ছক্কায় ১৫ রান তোলেন হেলস। পাওয়ার প্লে'র শেষ ওভারে বাটলারের ক্যাচটি প্রায় ধরেই ফেলেছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে মাটিতে পড়ে তার হাত ফস্কে বেরিয়ে যাওয়া বলটি আর থামাতে পারতেননি উইলিয়ামসন। প্রথম দৃষ্টিতে ক্যাচ হয়েছে বলে মনে হলেও পরে রিভিউইতে দেখা যায় গ্যাবার ঘাস স্পর্শ করেছে বল। মাত্র ৮ রানে থাকা অবনস্থায় বেঁচে যান বাটলার।

পাওয়ার প্লে'র৬ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪৮ রান। এরপরও ঠিক যেন টি-টোয়েন্টির গতিতে চলেনি ইংলিশদের রান তোলার কাজ। ১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়েই ৭৭ রান তোলে ইংল্যান্ড।

১১তম ওভারের প্রথম বলে মিচেল স্যান্টনারকে বাউন্ডারি মেরে ৩৯ বলে নিজের ফিফটি তুলে নেন হেলস। পরের বলেই হেলসকে বিদায় করে কিউইদের প্রথম ব্রেক থ্রু এনে দেন স্যান্টনার। ৪০ বলে ৫২ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ইংলিশ ওপেনার।

হেলস চলে যাওয়ার পরই কিউই বোলারদের উপর পাল্টা আক্রমণ শুরু করেন বাটলার। পরের দুই ওভারেই বাটলার তোলেন ২৫ রান। মীন আলীকে ব্যাটিং অর্ডারে এগিয়ে আনা হলেও উদ্দেশ্যে সফল হতে পারেননি তিনি। ৬ বলে ৫ রান করে ইশ শোধির বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মঈন আলী।

ওই ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ৩৫ বলে নিজের ফিফটি তুলে নেন বাটলার। ফিফটির পর ক্রমাগত রান তোলার গতি বাড়িয়েছেন বাটলার। ট্রেন্ট বোল্টের পরের ওভারেই নেন ১৫ রান। বাটলারের সঙ্গে হাত খোলার চেষ্টা করেছিলেন লিভিংস্টোনও। তবে ১৮তম ওভারে এসে ১৪ বলে ২০ রান করেই আউট হয়ে যান লিভিংস্টোন। ১৫৩ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

১৯তম ওভারে এসে সাউদির প্রথম বলেই ছয় মেরেছিলেন হ্যারি ব্রুক। পরের বলেও উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন ফিন অ্যালেনের হাতে। এক বল বাদেই রান আউটের শিকার হয়ে ফিরে যান ৭ চার আর ২ ছয়ে ৪৭ বলে ৭৩ রান করা বাটলার।

ইনিংসের শেষ অভারেও বেন স্টোকসের উইকেট হারিয়ে ইংলিশরা তোলে ১৬ রান। শেষ তিন ওভার থেকে আসে ৩১ রান। 

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেয়াট হারিয়ে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৯ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন।

ইত্তেফাক/এসএস