গাজীপুরের সড়ক দুর্ঘটনায় ৩২ বছর বয়সী এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (০২ নভেম্বর) সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিমুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার পরিদর্শক(এসআই) আব্দুল করিম জানান, সকালে টঙ্গীর দিক থেকে ছেড়ে আসা ঘোড়াশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশা কালীগঞ্জ-টঙ্গী সড়কের শিমুলিয়া এলাকায় এসে দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা সিএনজিচালিত অটোরিকশার ভেতরে চালককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।
সকালে কোনো এক সময় অজ্ঞাত কোনো গাড়িচাপায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

