ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক সদরপুর গড়ার কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশের ও জনগণের উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, গত ৩০ বছরে দেশে যে উন্নয়ন হয়নি। গত ৮ বছরে তার দিগুণ উন্নয়ন হয়েছে। দেশের ও জনগণের উন্নয়ন আবহত রাখতে শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
বুধবার (২ নভেম্বর) বিকালে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে উপজেলার সড়ক পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কিছু কিছু সড়কের কাজ প্রকৌশলীদের গাফেলতির জন্য বিলম্বিত হচ্ছে। তাদের দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, আবু আলী পত্তন্দার, মোস্তফা শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেরা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ফরিদপুর জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য কহিনুর বেগম ও স্থানীয় নেতারা।
