বিজ্ঞান বিষয়ে কয়েকটি দিকনিদের্শনা উপস্থাপন করছি।
শিক্ষার্থীদের করণীয়
১। প্রশ্ন হাতে পেয়ে প্রশ্নটি ভালোভাবে একবার পড়বে।
২। প্রশ্নপত্রে হয়তো দু-একটি প্রশ্নের উত্তর জানা নাও থাকতে পারে। ঐ প্রশ্নের জন্য চিন্তা না করে ভালোভাবে জানা প্রশ্নের উত্তর আগে লিখবে। পরীক্ষা শেষ প্রান্তে না পারা প্রশ্ন নিয়ে ভেবে সঙ্গতি পূর্ণ বাক্য দিয়ে উত্তর শেষ করবে।
৩। সংক্ষিপ্ত প্রশ্ন - পূর্ণ বাক্যে উত্তর করবে।
৪। উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখার সময় অবশ্যই প্রশ্নে উল্লেখিত নির্দেশাবলি ভালোভাবে পড়ে, তা অনুসরণ করে উত্তর লিখবে।
৫। সকল প্রশ্ন-উত্তর পারলে ক্রমানুসারে ছোট প্রশ্নের উত্তর গুলো লিখবে। না পারলে যেগুলো পারবে সেগুলো আগে লিখবে।
৬। রচনামূলক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে যে প্রশ্নের উত্তরটি তুমি সবচেয়ে ভালো পার সেটি আগে লিখবে। অতপর অন্য যে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো লিখবে।
৭। যে সকল প্রশ্নের উত্তর নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী হবে, সেই সকল প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবে।
৮। রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে চিত্র প্রদান করার চেষ্টা করবে। এতে বেশি নম্বর পাওয়া যায়।
৯। নির্ধারিত সময়ের কমপক্ষে ১০ মিনিট পূর্বে লেখা শেষ করবে।
১০। ভালোভাবে খাতা রিভিশন করে জমা দিবে।
১১। পরীক্ষার হলে কারো পরামর্শে কোনো উত্তর সঠিক জেনেও কেটে দিবে না।
১২। পরীক্ষার শেষ মিনিট সময় পর্যন্ত হলে থেকে নিজের খাতাটি ভালোভাবে পড়তে হবে।
এসো যেভাবে প্রস্তুতি নিব:
১ নং প্রশ্নের জন্য আমাদের ১৫টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাঠ্যবইয়ের ভিতর থেকে হবে। এক্ষেত্রে অবশ্যই পাঠ্যবইয়ের পাশাপাশি তোমাদের বইয়ের শেষ অংশের শব্দকোষ ভালো ভাবে জানতে হবে। পাঠ্যবইয়ে বেশ কয়েকটি সংজ্ঞা রয়েছে যা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাগুলো পাঠ্যবইয়ের ন্যায়ই লিখতে হবে। ১ নং প্রশ্নের জন্য পাঠ্যবইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়বে।
অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
১ম ১, ৩, ৪ ৮ম ১-৫
২য় ১, ২, ৩, ৫ ৯ম ১-৫
৩য় ১, ২, ৪, ৫ ১০ম ১-৫
৪র্থ ১-৪ ১১তম ১-৫
৫ম ১-৫ ১২তম ১-৪
৬ষ্ঠ ১, ২, ৩, ৪, ৬ ১৩ তম ১-৩
৭ম ১-৫ ১৪তম ১
শিক্ষার্থী বন্ধুরা এই বছর থেকে ২ নং প্রশ্নের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শুন্যস্থান পূরণ যোগ করা হয়েছে। তাই পাঠ্যবইটি ভালোভাবে পড়তে হবে। যেন যেকোনো অংশ থেকে তোমাকে প্রশ্ন করলে পাঠ্যবইয়ের সঠিক শব্দ ও বাক্যাংশ দিয়ে সঠিক উত্তরটি লিখতে পার। এক্ষেত্রে পাঠ্যবইটি ভালোভাবে অধ্যয়নের বিকল্প নেই।
৩ নং প্রশ্নের জন্য তোমাদের মিলকরণ দেয়া হবে। তোমাদের সহজে ১০ নম্বর তোলার জন্য এই অংশটি খুব মনোযোগ দিয়ে লিখতে হবে। তোমরা এক্ষেত্রে মনোযোগ দিয়ে প্রশ্নটি পড়ে যে শব্দ বা বাক্যাংশের সাথে যে শব্দ বা বাক্যাংশটি সঠিকভাবে মিলবে তা লিখতে হবে। এক্ষেত্রে একাধিক অধ্যায়ের সমন্বয় হতে পারে।
৪ নং প্রশ্নের জন্য ১০টি যোগ্যতাভিত্তিক প্রশ্ন থেকে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলোর জন্য অবশ্যই তোমাকে পাঠ্যবইয়ের সকল বিষয় সর্ম্পকে জানতে হবে। পাঠ্যবইয়ের সকল পরীক্ষা, চিত্র ও এসো নিজে করি যে অংশ আছে তা ভালোভাবে জানা থাকতে হবে। যে কাজগুলো তোমাদের করতে দেয়া হয়েছে তা করতে হবে। পরীক্ষাগুলো থেকে কোনো প্রশ্ন দেয়া হলে অবশ্যই তোমাদের চিত্র দিতে হবে। এক বা একাধিক প্রশ্নের সমন্বয়ে তোমাদের এক একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন দেয়া হবে। যে প্রশ্নগুলো তুমি সঠিকভাবে উত্তর করতে পারবে সেই অংশ গুলোই তুমি উত্তর করবে। পাঠ্যবইয়ের যেসকল রচনামূলক প্রশ্ন বিশেষভাবে গুরুত্ব দিবে-
অধ্যায় প্রশ্ন অধ্যায় প্রশ্ন
১ম ১-৫ ৮ম ১-৪
২য় ১, ২, ৪, ৫ ৯ম ১-৪
৩য় ১-৫ ১০ম ১-৫
৪র্থ ১-৩ ১১তম ২-৬
৫ম ১-৪ ১২তম ১-৬
৬ষ্ঠ ২ ১৩ তম ১-৩
৭ম ১-৩ ১৪তম ১-৪
বন্ধুরা, আশাকরি উপরের নিদের্শনাগুলো অনুসরণ করলে তোমাদের প্রস্তুতি ও পরীক্ষা ভালো হবে।
