গতকাল শুক্রবার পোস্ট গ্র্যাজুয়েট নার্সিং কোর্সের ভর্তি পরীক্ষা চলাকালে আজিমপুর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় স্বাস্থ্যসচিব জি এম সালেহ উদ্দিন ও নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা সিকদার উপস্থিত ছিলেন। এ বছর সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন