ইত্তেফাক রিপোর্ট
পল্লবীর কালশীতে ৯ জনকে আগুনে পুড়িয়ে ও একজনকে গুলি করে হত্যা মামলার তদন্তে অবহেলার অভিযোগ এনে দ্রুত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে বিহারিদের সংগঠন উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)। গতকাল মিরপুর-১১ নম্বর বেনারশিপল্লি থেকে ভাসানী মোড় পর্যন্ত হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে ইউএসপিওয়াইআরএম। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান বক্তারা। সংগঠনটির সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন, এত বড় হত্যাকাণ্ডের পাঁচ বছর অতিবাহিত হলেও এখনো কোনো অপরাধী গ্রেফতার হয়নি।
